ভিয়েনা ০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

সরকারের আচরণে সুষ্ঠু নির্বাচন নিয়ে ‘গভীর সন্দেহ’ তৈরি হয়েছে : তাহের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ২৭৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের আচরণে সুষ্ঠু নির্বাচন নিয়ে ‘গভীর সন্দেহ’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে একটি দলের প্রতি আনুগত্য প্রকাশ পেয়েছে বলে দাবি করেন তিনি।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের প্রতিক্রিয়া জানাতে জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তাহের বলেন, ‘আমরা ভেবেছিলাম, তিনি (প্রধান উপদেষ্টা) কোনো অন্যায় চাপে নতি স্বীকার না করে জনগণ ও দেশের স্বার্থে অটল থেকে সংস্কার কমিশনের দেয়া সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিন্তু গতকাল ওনার ভাষণের মাধ্যমে আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি, সরকার কমিশনের সুপারিশকে গ্রহণ না করে, সেখানে যথেষ্ট কাটছাঁট দিয়ে, একটি দলের সঙ্গে ব্যাপক কম্প্রোমাইজ করে; জনগণের স্বার্থে নয়, একটি বিশেষ দলের স্বার্থে, অনেক পরিবর্তন এনে তার ভাষণ দিয়েছেন। যার ফলে জনগণ ও দেশবাসী অনেক হতাশ হয়েছেন।’

এসময় আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, ‘সরকারের আচরণ আমাদের এমনটা বিশ্বাস করতে বাধ্য করছে, এই সরকারের অধীনেও কোনও সুষ্ঠু, অবাধ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়। নির্বাচন অবাধ হওয়ার ব্যাপারে আমাদের ভেতরে শঙ্কা ও অস্থিরতা তৈরি হয়েছে। আমরা দেখছি, সরকার লেবেল প্লেয়িং ফিল্ড তৈরির ব্যাপারে আদৌ মনোযোগী নয়।’

এসময় তিনি আরও দাবি করেন, একটি দলকে ক্ষমতায় আনতে ৩ জন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছেন।

একটি দলের ফাঁদে পা দিয়ে সরকার সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে দিয়েছে উল্লেখ করে তাহের বলেন, ‘নির্বাচনের দিন গণভোট হলে জনগণ গণভোটে আগ্রহ হারাবে।’

গণভোটের রায় ছাড়া জাতীয় নির্বাচন নয়-সহ দুটি প্রস্তাব পেশ করেন জামায়াতের নায়েবে আমির। এসময় তিনি জানান, ৮ দলের ৫ দফা দাবিতে পূর্বনির্ধারিত কর্মসূচি চলবে।
ঢাকা/এসএস

লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সরকারের আচরণে সুষ্ঠু নির্বাচন নিয়ে ‘গভীর সন্দেহ’ তৈরি হয়েছে : তাহের

আপডেটের সময় ০৯:৪৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫