ভিয়েনা ০২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

সপ্তাহব্যাপী তালের চারা রোপন ও বিতরণ করবে ঝালকাঠি বন্ধুসভা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • ১১২ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ জলবায়ুর বিরূপ পরিবর্তনের মাঝে দেশকে ভালো রাখতে প্রথম আলো’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঝালকাঠি বন্ধুসভা বুধবার থেকে সপ্তাহব্যাপী “একটি করে ভালো কাজ” এর জন্য “তালের চারা রোপণ ও বিতরণ” একটি যুগোপযোগী এবং পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করেছে। যা এই বিরুপ পরিবেশে বজ্রপাত সহ নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে সাহায্য করবে।

দেশব্যাপি নানান আয়োজন করে থাকে। যে আয়োজনে শিক্ষার্থীদেরও সম্পৃক্ত করে কাজ করে। পূর্বে এই বিদ্যালয়ে মাদক বিরোধী শপথ, বৃক্ষরোপণ, বাল্য বিবাহ প্রতিরোধে এখানে সভা সেমিনার করেছে। আজ এখানে তাল গাছের বীজ ও চারা রোপন করার মাধ্যমে শিক্ষার্থীদের যে সচেতণ মূলক বার্তা পৌছানো হলো এতে করে এই এলাকার শিক্ষার্থীদের অনেকেই তাদের বাড়ীর আশেপাশে এই চারা বা বীজ বপন করবে বলে আশা রাখি। তিনি ঝালকাঠি বন্ধুসভার এমন উদ্যোগকে সাধু বাদ জানান।

তালের চারা রোপনের সময়ে সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রানা বলেন, ঝালকাঠি বন্ধুসভার অর্ধশতাধিক বন্ধু নিরলসভাবে তালগাছের চারা ও বীজ সংগ্রহের জন্য কাজ করেছে এবং ইতোমধ্যেই ১হাজারেরও বেশি তালগাছের চারা ও বীজ সংগ্রহ করা হয়েছে। সপ্তাহব্যাপী জেলার বিভিন্ন স্থানে যেমন: বেড়িবাধ, বিলের পার, দিঘির পার, রাস্তার দু পাড়ে রোপন করা হবে। চারাগুলো আগামিতে যাতে বেড়ে উঠতে পারে সেজন্য আলাদাভাবে পরিচর্যা করা হবে। এছাড়াও তালের চারা রোপন ও বিতরণ কালে উপস্থিত ছিলেন সংগঠনের অর্ধশত বন্ধু এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা যারা উপস্থিত থেকে এই আয়োজনের সফল করেন।

বাধন রায় /ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সপ্তাহব্যাপী তালের চারা রোপন ও বিতরণ করবে ঝালকাঠি বন্ধুসভা

আপডেটের সময় ০৮:১৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২