ভিয়েনা ০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত কালিহাতীতে গৃহবধূকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামীও আহত নভেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত গড়ে উঠবে জ্বালানি অবকাঠামো: প্রধানমন্ত্রী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চরফ্যাশনের তামিম বেকারিকে জরিমানা আদালতের রায়ের পরও জমি দখলের অভিযোগ, প্রতিকার চান আনোয়ার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কালিহাতীতে সুজন সাহা গ্রেপ্তার ব্যক্তির উদ্যোগে বদলে গেল টাঙ্গাইলের ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা ‘আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছেন’: ইরানের প্রধান আলোচক

শৈলকূপায় বৃদ্ধ কৃষককে হাতুড়ি পেটা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ২৩৪ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকূপা উপজেলার হুদাকুশোবাড়িয়া গ্রামে আমজাদ হোসেন (৫০) নামের এক কৃষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আওধা বাজারে এ ঘটনা ঘটে।
আহত আমজাদ হোসেন হুদাকুশোবাড়িয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। বর্তমানে তিনি মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আমজাদ হোসেন জানান, শনিবার সন্ধ্যায় তিনি আওধা বাজারের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। সে সময় হুদাকুশোবাড়িয়া গ্রামের ফারুক মন্ডল, জামাল উদ্দিন, রুবেল শেখ, আতিক মোল্লা, নিশান, তুষার শেখ ১২/১৩ জন ধরহরাচন্দ্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল বারি মোল্লার সামাজিক দলে না মেশায় আমজাদ হোসেনকে সেখান থেকে তুলে নিয়ে একটি দোকানের পাশে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়।
সেখান থেকে আহত অবস্থা আমজাদ হোসেনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, মারধরের ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শৈলকূপায় বৃদ্ধ কৃষককে হাতুড়ি পেটা

আপডেটের সময় ১১:৫৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫