ভিয়েনা ০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

শর্তহীন সংলাপে বসতে পিটার হাসের আহ্বান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • ৮৪ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: রাজনৈতিক দলগুলোকে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

পিটার হাস বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে সংঘাতের কোনো স্থান নেই। নির্বাচনে রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। এ সময় তিনি রাজনৈতিক দলগুলোকে শর্তছাড়া সংলাপে বসতে আহ্বান জানান।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনকালে স্বচ্ছ এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে; যাতে আন্তর্জাতিক মানের নির্বাচন অনুষ্ঠিত হয়।

পিটার হাস আরও বলেন, সাধারণত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া ভোটগ্রহণের অনেক আগে থেকে শুরু হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, সুশীল সমাজ, ভোটার, গণমাধ্যম ও নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করতে হয়।

পিটার হাস বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে কি না তা নিয়ে প্রশ্নের উদয় হয় যদি সংঘাত তৈরি হয় এবং জনগণকে তাদের জমায়েত করার স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও ইন্টারনেট প্রবেশাধিকার রুখে দেয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে পিটার হাসের বৈঠক শুরু হয়। বৈঠকে মার্কিন দূতাবাসের কর্মকর্তা আর্তুরো হাইনস ও নিবার্চন কমিশন সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১ আগস্ট প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

ঢাকা/ইবিটাইমস/এনএল

Tag :
জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শর্তহীন সংলাপে বসতে পিটার হাসের আহ্বান

আপডেটের সময় ০৯:৪৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩