ভিয়েনা ১২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চেক প্রতারণায় লালমোহনের মোল্লা আইসক্রিম মালিকের ১ বছরের কারাদণ্ড লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা আন্দোলনে নিহত ও ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতার জন্য অধিদপ্তর খোলা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী শৈলকুপায় হয়রানি ও জমি দখলের অভিযোগে আদিবাসীদের মানববন্ধন পঞ্চমবারের মতো লালমোহন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি ইয়েমেনে বাস ও ট্রাকে বিমান হামলায় নিহত ২৬, পাল্টাপাল্টি দোষারোপ

লালমোহনে সাবেক মেয়র ও বিএনপি সভাপতির মৃত্যুবার্ষিকী পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ১৪৭ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি, লালমোহন পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র ও লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মরহুম এনায়েত কবীর পাটোয়ারীর ৭ম মৃত্যু বার্ষিকী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপি সকল অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার আসরবাদ লালমোহন উপজেলা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

লালমোহন করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আওয়ালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, প্রেসক্লাব সভাপতি ও মরহুমের একমাত্র ছোট ভাই সোহেল মো. আজিজ শাহিন পাটোয়ারী, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, ধলীগৌরনগর পশ্চিম শাখা বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন নসু প্রমূখ।

এসময় বক্তারা কবির পাটোয়ারীর দীর্ঘ রাজনৈতিক, সামাজিক ও অর্থনীতিক জীবনের কার্মকান্ড স্মৃতিচারণ করে এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল আওয়াল।
আলোচনা সভা ও দোয়া মোনাজাতে লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

চেক প্রতারণায় লালমোহনের মোল্লা আইসক্রিম মালিকের ১ বছরের কারাদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে সাবেক মেয়র ও বিএনপি সভাপতির মৃত্যুবার্ষিকী পালিত

আপডেটের সময় ০৪:১৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬