ভিয়েনা ০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৩২ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিটের আওতাধীন যুব রেড ক্রিসেন্ট, লালমোহন উপজেলা টিমের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ তরুণ নেতৃত্বের সমন্বয়ে গঠিত এ কমিটি লালমোহন উপজেলায় রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম, স্বেচ্ছাসেবা, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণ এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

নবগঠিত কমিটিতে মোঃ ফরহাদ হোসেন যুব দলনেতা, মোঃ জোনায়েদ আহমেদ উপ-যুব দলনেতা (১) এবং খাদিজা আক্তার উপ-যুব দলনেতা (২) হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়াও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিক্তা বেগম (প্রশাসন, সাংগঠনিক ও নিয়োগ), নাহিদ হাসান (প্রশিক্ষণ ও সহশিক্ষা), কামরুল ইসলাম (আইসিটি, মিডিয়া ও যোগাযোগ), মোঃ সাইফুল ইসলাম (দুর্যোগ ও মানবিক সাড়াদান), আবি আবদুল্লাহ (স্বাস্থ্যসেবা) এবং মোঃ ফারুক (তহবিল সংগ্রহ)।

উপ-প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন রিপন মাহামুদ (প্রশাসন, সাংগঠনিক ও নিয়োগ), সাথি বেগম (প্রশিক্ষণ ও সহশিক্ষা), মোঃ সাকিব (আইসিটি, মিডিয়া ও যোগাযোগ), মোঃ জিহাদ (দুর্যোগ ও মানবিক সাড়াদান), আবু বকর (স্বাস্থ্যসেবা) এবং সামিরা (তহবিল সংগ্রহ)।

নবনির্বাচিত সকল দায়িত্বশীলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন এই নেতৃত্ব মানবিক সেবার আদর্শকে ধারণ করে লালমোহন উপজেলায় যুব রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও বেগবান করবে এবং সমাজসেবামূলক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

আপডেটের সময় ১২:৩২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬