ভিয়েনা ০৭:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

লালমোহন-ঢাকা নৌরুটে যুক্ত হচ্ছে নতুন ২টি লঞ্চ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৩:১০ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
  • ৯৪ সময় দেখুন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন-ঢাকা নৌরুটে যুক্ত হচ্ছে অত্যাধুনিক দু‘টি লঞ্চ। মেসার্স খান ওয়াটার ওয়েজ কোম্পানির  বিলাসবহুল লঞ্চ দু‘টি হলো এমভি শ্রীনগর-৭ ও ৮।

বৃহস্পতিবার (৯ জুন) রাত ৮ টায় ঢাকা সদরঘাট থেকে শ্রীনগর-৭ লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে আসবে। ঢাকা সদরঘাটে লঞ্চটি উদ্বোধন করবেন ভোলা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। এদিন তিনি উদ্বোধনের পর ঢাকা থেকে ওই লঞ্চে করে লালমোহন আসবেন।

এছাড়া আগামী ১৪ জুন এমভি শ্রীনগর-৮ ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং এ দু‘টি অত্যাধুনিক লঞ্চ নিয়মিত এ রুটে চলাচল করবে বলে জানিয়েছে লঞ্চ মালিক কর্তৃপক্ষ। নতুন এ লঞ্চ দুটি আগের তুলনায় বড় হওয়ায় লালমোহন স্লুইজ গেট ঘাটে ঘাট না করে তার পরিবর্তে স্লুইজ গেট ঘাটের পশ্চিম পাশে বড় নদীতে ঘাট করবে।

লালমোহনের সাধারণ মানুষ ও ব‍্যবসায়ীদের কথা চিন্তা করে এবং বর্ষায় যাতে লালমোহনবাসী নিরাপদে ঢাকা যাওয়া আসা করতে পারে এজন্য ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের ঐকান্তিক প্রচেষ্টায় নতুন লঞ্চ দুটি এই রুটে এসেছে। লালমোহন-ঢাকা রুটে নতুন ২টি লঞ্চ আসায়  যাত্রীসেবার মান বৃদ্ধি পাবে এই প্রত্যাশা লালমোহনবাসীর।

ভোলা/ইবিটাইমস /এম আর

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহন-ঢাকা নৌরুটে যুক্ত হচ্ছে নতুন ২টি লঞ্চ

আপডেটের সময় ০১:০৩:১০ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২