ভিয়েনা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩০:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৩৪ সময় দেখুন

স্টাফ রিপোর্টার: ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে লালমোহন উপজেলা বিএনপির কার্যালয়ে থেকে নবগঠিত উপজেলা সভাপতি আলাউদ্দিন ইলিয়াছ ও সাধারণ সম্পাদক জোবায়েদুল ইসলাম নয়নের নেতৃত্বে বিশাল একটি মিছিল বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে লালমোহন চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়।

আনন্দ মিছিল শেষে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি আলাউদ্দিন ইলিয়াছ ও সাধারণ সম্পাদক জোবায়েদুল ইসলাম নয়ন।

তারা বলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের হাতকে আরো শক্তিশালী করতে ছাত্রদল সবসময় পাশে থাকবে। নবগঠিত কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার ও জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদককে সুন্দর একটি কমিটি উপহার দেয়ার জন্য অভিনন্দন জানান।

এর আগে উপজেলা কমিটিকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে বিএনপির কার্যালয়ে মিলিত হয়ে উপজেলার আনন্দ মিছিলে অংশগ্রহণ করে।

জাহিদ দুলাল/ইবিটাইমস/এম আর 
জনপ্রিয়

লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে টাস্কফোর্স কমিটির সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

আপডেটের সময় ০৩:৩০:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬