ভিয়েনা ০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে সালিশ বৈঠকে সংঘর্ষ, নারী-শিশু আহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৯৬ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া ৩ নম্বর ওয়ার্ডের মুনসুর আলী মাতব্বর বাড়ি এলাকায় জমিজমা সংক্রান্ত একটি সালিশ বৈঠককে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার সকালে সংঘটিত এ ঘটনায় নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাফর মাতব্বর গ্রুপ ও নিরব মাতব্বর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে রবিবার সকালে উভয় পক্ষের মধ্যে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশ চলাকালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে জাফর মাতাব্বর গ্রুপ নিরব মাতাব্বর গ্রুপকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় হামলায় বেশ কয়েকজন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ নিরব, তার স্ত্রী ও কন্যা, হাসান, শাহাবুদ্দিন, মঞ্জু, মনির, জুয়েল, জাকির এবং জাকিরের মা। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী পক্ষের অভিযোগ, মোহাম্মদ জাফর, আলমগীর, সালাউদ্দিন, কাশেম, বিল্লাল, নুরুদ্দিন, শাকিব, কালাম, নুর আলমসহ আরও কয়েকজন হামলায় জড়িত ছিলেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে সালিশ বৈঠকে সংঘর্ষ, নারী-শিশু আহত

আপডেটের সময় ০৪:০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬