ভিয়েনা ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চেক প্রতারণায় লালমোহনের মোল্লা আইসক্রিম মালিকের ১ বছরের কারাদণ্ড লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা আন্দোলনে নিহত ও ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতার জন্য অধিদপ্তর খোলা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী শৈলকুপায় হয়রানি ও জমি দখলের অভিযোগে আদিবাসীদের মানববন্ধন পঞ্চমবারের মতো লালমোহন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি ইয়েমেনে বাস ও ট্রাকে বিমান হামলায় নিহত ২৬, পাল্টাপাল্টি দোষারোপ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৬:০২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৬৩ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে সাংবাদিকের ছেলেকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা ও গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত ১০ জুলাই (শুক্রবার) আসরবাদ লালমোহন পৌরসভার ৩নং ওয়ার্ডের নোয়াবআলী হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
আক্রান্ত শিক্ষার্থী আশপিয়ার রহমান তন্ময় (১৬) লালমোহন আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তিনি লালমোহন প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বর্তমানে ঢাকায় কর্মরত সাংবাদিক আবদুস সাত্তার হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তন্ময় শুক্রবার আসর বাদ তাহার নিজ বাসা থেকে বেড় হয়ে রাস্তার দিকে যাওয়ার সময়, একই বাড়ির বজলু হাওলাদারের ছেলে জাকির রাজ পূর্ব শত্রুতার জের ধরে এই পরিকল্পিত হামলা চালায়। হামলার পর জাকির রাজ পলাতক রয়েছে।
তন্ময়ের পরিবার জানিয়েছে, হত্যার উদ্দেশ্যেই জাকির রাজ এই হামলা করেছে। হামলার পর প্রতিবেশীরা তন্ময়কে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার বাম পা ভেঙে এবং শরীরের বিভিন্ন স্থানে মারের দাগ নিয়ে বাসায়-তে চিকিৎসা নিচ্ছেন এ-সময় তার সাথে থাকা মোবাইল নিয়ে যায় জাকির ।
এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউল ইসলাম জানান, হামলার ঘটনায় আহত হয়েছে এক শিক্ষার্থী বিষয়টি জানতে পেরেছি তবে কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পাইলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

চেক প্রতারণায় লালমোহনের মোল্লা আইসক্রিম মালিকের ১ বছরের কারাদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ

আপডেটের সময় ০৪:৩৬:০২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬