ভিয়েনা ০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

লালমোহনে শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
  • ৮২ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনের বদরপুরে প্রকাশ্যে বাজারের মধ্যে শিক্ষককে  জুতোপেটা করার ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর ১টায় লালমোহন প্রেসক্লাবে শিক্ষকের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।

সম্মেলনে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শওকত আলী হেলাল ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, রবিবার সকালে মোবাইলে কল করে ‘দেবীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এর প্রধান শিক্ষক মোঃ কবির হোসেনকে মিথ্যে অভিযোগ তুলে হুমকি দেয় বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদ উল্যাহ মেলকারের ছেলে রাসেল মেলকার। এর পরেই ওই শিক্ষককে ফোন দিয়ে দেবীরচর বাজারে ডেকে নেয় স্থানীয় কবির হাওলাদার নামে এক ব্যক্তি। পরে বাজারের মধ্যে প্রকাশ্যে ওই শিক্ষককে জুতোপেটা করে চেয়ারম্যানের ভাগ্নে  রুবেল, ভাতিজা মাইনুদ্দিনসহ আরও কয়েকজন। শিক্ষক মোঃ কবির হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে রবিবার বিকেল ৪টায় নিজের বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেন বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলে মোঃ রাসেল মেলকার।

লিখিত বক্তব্যে রাসেল মেলকার বলেন, দেবীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেনের সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে। তবে সংবাদ সম্মেলনে আমাকে ও আমার স্বজনদের জড়িয়ে মিথ্যে, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক তথ্য দিয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতির নের্তৃবৃন্দরা। স্থানীয় একটি মহল সমাজে আমার সুনাম ক্ষুন্ন করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমি এ ঘটনার ব্যাপারে কিছুই জানিনা।

ভোলা/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

আপডেটের সময় ০২:৩১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২