ভিয়েনা ০৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মোদি। বাংলাদেশ ক্রিকেট দল ২০২৭ সালে নেপাল সফরে যাবে ৫ ধাপে ইউপি নির্বাচন চায় বিএনপি সর্বজনীন পেনশনে একাধিক পরিবর্তন, শরিয়াহভিত্তিক স্কিমের অনুমোদন জাতিসংঘে গিয়ে ট্রাম্পকে ব্রাজিলের নির্বাচনে হস্তক্ষেপ না করার কথা বলবেন লুলা মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে: প্রধানমন্ত্রী সতীনকে ‘মা’ ডাকায় শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

লালমোহনে রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৪২ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে লালমোহন হিন্দু সমাজ সম্মেলনী এর আয়োজনে মদনমোহন ঠাকুর জিউ আখড়াবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে এ রথযাত্রা অনুষ্ঠিত হয়।

এসময় রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত থেকে সহযোগিতা করেন লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদ হাওলাদার। তিনি বলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের নির্দেশে লালমোহনের হিন্দু সম্প্রদায় যাতে নির্বিঘ্নে তাদের ধর্মীয় কর্মসূচি পালন করতে পারে তার জন্য এখানে এসেছি। লালমোহনে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে। এখানে কেহ যেন কোনো প্রকার অপৃতিকর ঘটনা ঘটাতে না পেরে সেজন্য লালমোহন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সজাগ রয়েছে। যার যার ধর্ম নিয়ম অনুযায়ী সে পালন করবে এটাই আমার প্রত্যাশা।

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি নিরব কুমার দে, ইস্কন মন্দিরের সভাপতি বাদল চন্দ, সাধারণ সম্পাদক ডা. রামকৃষ্ণ দাস, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মন্টু রঞ্জন কুন্ড, সুভাষ কুন্ড, পন্টি কুন্ড, কাজল গাঙ্গুলি, বিরেন ঘোষ, রঞ্জয় দাস, নন্দ দুলাল কুন্ড, মনি দে, নিরব পাল প্রমুখ।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

আপডেটের সময় ০৫:১৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬