ভিয়েনা ০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

লালমোহনে ভেঙে যাওয়া ব্রিজ মেরামত ও জনদুর্ভোগ লাঘবে আলোচনা সভা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
  • ৯৯ সময় দেখুন

লালমোহন ভোলা প্রতিনিধি: ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহনস্থ ডাওরি বাজারের বেইলি ব্রিজ ভেঙে যাওয়ার ফলে সৃষ্ট জন দুর্ভোগ লাঘব ও অতিদ্রুত ব্রিজ মেরামতের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার হাওলাদার।

এসময় আগামী মঙ্গলবারের মধ্যে ডাওরি বাজারের বেইলি ব্রিজটি মেরামতপূর্বক চলাচলের উপযোগী করে তোলা হবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম।

এদিকে ব্রিজ ভাঙা থাকায় নৌকাযোগে সেসকল যাত্রী লরা পারাপার করছেন, তাদের দুর্ভোগ লাঘবের জন্য সভায় উপস্থিত সকলের মতামতের প্রেক্ষিতে যাত্রী প্রতি ৫টাকা ও মোটরসাইকেল প্রতি ২০ টাকা করে নৌকা ভাড়া নির্ধারণ করা হয়। এতে নৌকা ভাড়া ও যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে নিয়োজিতদের পারিশ্রমিক বাবদ ঠিকাদার প্রতিদিন ১০ হাজার টাকা ভর্তুকি দিবেন বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম, কালমা ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, ওসি মাকসুদুর রহমান মুরাদ, বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির, লালমোহন প্রেসক্লাবের সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোঃ জসিম জনিসহ বিভিন্ন সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের চলমান উন্নয়নমূলক কাজে ব্যবহৃত ট্রাকে অতিরিক্ত পাথর বোঝাই করার ফলে বেইলি ব্রিজটি ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। ফলে যান চলাচল বন্ধ থাকায় নৌকাযোগে খাল পারপার করছেন যাত্রীরা।

ভোলা/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ভেঙে যাওয়া ব্রিজ মেরামত ও জনদুর্ভোগ লাঘবে আলোচনা সভা

আপডেটের সময় ০৩:৫৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২