ভিয়েনা ০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত কালিহাতীতে গৃহবধূকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামীও আহত নভেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত গড়ে উঠবে জ্বালানি অবকাঠামো: প্রধানমন্ত্রী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চরফ্যাশনের তামিম বেকারিকে জরিমানা আদালতের রায়ের পরও জমি দখলের অভিযোগ, প্রতিকার চান আনোয়ার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কালিহাতীতে সুজন সাহা গ্রেপ্তার ব্যক্তির উদ্যোগে বদলে গেল টাঙ্গাইলের ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা ‘আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছেন’: ইরানের প্রধান আলোচক

রাশিয়াকে মোকাবিলায় নতুন পদক্ষেপ ইউক্রেন-পোল্যান্ডের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২৯১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : রুশ হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা সহযোগিতাকে ‘নতুন স্তরে’ উন্নীত করতে ইউক্রেন ও প্রতিবেশী পোল্যান্ড যৌথভাবে ড্রোন সংক্রান্ত একটি কার্যকরী দল গঠনে সম্মত হয়েছে। এ লক্ষ্যে দুই দেশ একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কিয়েভে সফররত প্রতিরক্ষা মন্ত্রী ওয়াদিস্লাভ কোসিনিয়াক-কামিশের সঙ্গে এই স্মারকে স্বাক্ষর করেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ডেনিস স্মিহাল।
এক বিবৃতিতে স্মিহাল জানান, ‘রুশ আগ্রাসন কেবল ইউক্রেন নয়, গোটা ইউরোপের জন্য হুমকি। সেই প্রেক্ষিতে আমরা নিরাপত্তা সহযোগিতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছি।’
তিনি বলেন, এই যৌথ কার্যকরী দলের মূল অংশ হবে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি। এতে ড্রোন প্রযুক্তি ব্যবহারের দক্ষতা অর্জন, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, এবং ড্রোন প্রতিরোধ ও ব্যবহার সংক্রান্ত পদ্ধতি উদ্ভাবন ও পরীক্ষার সুযোগ তৈরি হবে।
এছাড়াও দুই মন্ত্রী ইউক্রেন-পোল্যান্ডের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করতে একটি যৌথ ঘোষণা স্বাক্ষর করেন।
তারা একটি চিঠিও স্বাক্ষর করেছেন। এই চিঠি ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের উদ্দেশে পাঠানো হবে। এতে ন্যাটো-ইউক্রেনের যৌথ বিশ্লেষণ, প্রশিক্ষণ ও শিক্ষা কেন্দ্রে আরও বিশেষজ্ঞ পাঠানো ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। এই কেন্দ্রটি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, গত সপ্তাহে পোল্যান্ড জানিয়েছে, রাশিয়ার ইউক্রেনে হামলার সময় অন্তত ১৯টি ড্রোন পোলিশ আকাশসীমায় অনুপ্রবেশ করে। রাশিয়া অবশ্য দাবি করেছে, এ অনুপ্রবেশ ইচ্ছাকৃত ছিল না।
এ ঘটনার পর ন্যাটো ‘অপারেশন ইস্টার্ন সেন্ট্রি’ নামে নতুন প্রতিরক্ষা উদ্যোগ চালু করেছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাশিয়াকে মোকাবিলায় নতুন পদক্ষেপ ইউক্রেন-পোল্যান্ডের

আপডেটের সময় ১২:০০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫