ভিয়েনা ১২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

রাতে সন্তান প্রসাব, সকালে পরীক্ষা কেন্দ্রে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
  • ১০৩ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে রাতে সন্তান প্রসাব করে সকালে এসএসসি পরীক্ষা কেন্দ্রে গেলেন এক প্রসূতি। ওই প্রসূতির নাম হাসিনা আক্তার। তিনি জেলার সদর উপজেলার দূর্গাপুর গ্রামের মো. হালিম হোসেন হাওলাদারের কন্যা ও স্থানীয় দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছরের
এসএসসি পরীক্ষা দিচ্ছেন।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতুল কুমার রায় ওই প্রসূতি চলতি এসএসসি পরীক্ষায় পিরোজপুর সরকারী বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিচ্ছেন এবং গত বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে বাচ্চা প্রসাবের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসিনা আক্তার বিজ্ঞান বিভাগের অত্যান্ত মেধাবী ছাত্রী।

ওই প্রসূতির মা সাজেদা বেগম জানান, তার কন্যা হাসিনা আক্তারকে গত এক বছর আগে জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামের চাঁন মিয়া ফকিরের ছেলে মো. রাহেন ফকিরের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়।

গত বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে স্বাভাবিকভাবে (নরমাল) সে একটি পুত্র সন্তান জন্ম দিয়েছে। তার ডাক নাম রাখা হয়েছে জায়ান। হাসিনা পড়া-লেখায় অত্যান্ত মেধাবী ও আন্তরিক। তাই সে রাতে বাচ্চা প্রসাব করেও কষ্ট করে হলেও সকালে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে গেছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাতে সন্তান প্রসাব, সকালে পরীক্ষা কেন্দ্রে

আপডেটের সময় ০৮:০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২