ভিয়েনা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

রাজধানীতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • ৯৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্কঃ রাজধানীতে নিরাপত্তার স্বার্থে রাত থেকেই ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, নিরাপত্তার স্বার্থে রাত থেকেই রাজধানীতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন হয়েছে।

এদের মধ্যে রমনায় ১, মতিঝিলে ২ ও পল্টনে ২ প্লাটুন বিজিবি টহলে থাকবে। সচিবালয়ে ২ ও প্রধান বিচারপতির বাসভবনের সামনে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ গণমাধ্যমকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় আগামীকালও (রোববার) বিজিবি মোতায়েন করা হবে। বিজিবি সদস্যরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে ডিউটিতে থাকবে।

এ দিকে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও হতাহতের ঘটনার পর হরতাল ডেকেছে দলটি। পরে জামায়াতও আলাদা করে হরতাল আহ্বান করেছে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাজধানীতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেটের সময় ০৬:৩৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩