ভিয়েনা ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বোলারদের দাপটে সেমিফাইনালে বাংলাদেশ টাঙ্গাইলে সাংবাদিকদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ লালমোহনে পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২ দুর্বৃত্তদের হামলায় সাময়িক বরখাস্ত আনসার সদস্য নিহত ফারুক চেয়ারম্যান হত্যা মামলার খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ কালিহাতীতে পানি প্রবাহহীন ডোবার ওপর ১৫ কোটি টাকার সেতু, অপচয়ের আশঙ্কা লালমোহনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত টাঙ্গাইলে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলবে, আপাতত হামলা বন্ধে সম্মত দুই পক্ষ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ১১৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের ওপর হামলা বন্ধে সম্মত হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা পুনরায় শুরু করতেও দুই দেশ পরিকল্পনা করছে ।

রোববার রাতে এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের বাহিনী পাল্টাপাল্টি হামলা চালায়। অথচ ১৭ জুন স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী উভয় পক্ষ সংঘাতের একটি সামগ্রিক অবসানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া এ সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হয়।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ওই সমঝোতা অনুযায়ী, তেহরান হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সম্মত হয়। অন্যদিকে ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নিতে রাজি হয়।

সিএনএন ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে একই ধরনের তথ্য জানিয়েছে।

ওই কর্মকর্তা বলেন, আপাতত উভয় পক্ষ হামলা থেকে বিরত থাকবে এবং মঙ্গলবার দোহায় পরবর্তী দফার আলোচনায় বসতে সম্মত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সতর্ক করে বলেছেন, ইরানের হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে।

সর্বশেষ উত্তেজনা সৃষ্টি হয় রোববার ভোরে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানায়, ‘বাণিজ্যিক নৌপরিবহনের বিরুদ্ধে ইরানের অব্যাহত হামলার’ জবাবে তারা ইরানের ১০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলবে, আপাতত হামলা বন্ধে সম্মত দুই পক্ষ

আপডেটের সময় ১১:৫৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬