ভিয়েনা ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানে তরুণীর মৃত্যুদণ্ড ! ২৯ অক্টোবর এলপিজির নতুন দাম নির্ধারণে গণশুনানি ! দেবী মহিষাসুরমর্দিনীর রূপে পর্দায় ফিরছেন ইন্দ্রানী দেশে-বিদেশে ষড়যন্ত্রের অভিযোগ পতিত সরকারের দোসরদের বিরুদ্ধে: রিজভী শৈলকুপায় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ঝালকাঠিতে শিশুদের বই পড়ার আগ্রহ বাড়াতে ‘পড়া-খেলা উৎসব’ ঝালকাঠিতে ইলিশ রক্ষা অভিযানে ২৬ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ জব্দ ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ছাড় নয়: প্রতিমন্ত্রী টুকু সোয়া ৩ ঘণ্টার চেষ্টায় টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে নেই আলজারি জোসেফ, বিশ্রামে শাই হোপ

যুক্তরাষ্ট্রে মহিলা আওয়ামী লীগ নেত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেনের প্রাক্তন স্ত্রীর লাশ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
  • ১২২ সময় দেখুন

যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিম পারভীনের মরদেহ তার নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে

ইবিটাইমস ডেস্কঃ মঙ্গলবার(৭ মে) যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনের নিকটস্থ শহর ওয়েস্ট রক্সবুরির নিজ বাড়ির দরজা ভেঙে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বোস্টনের আওয়ামী লীগ নেতা ওসমান গণি।

উল্লেখ্য যে,নাসিম পারভীন সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের প্রাক্তন স্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি ওই বাড়িতে একাই বসবাস করতেন। তাদের বিবাহ বিচ্ছেদের পর তিনি ১ ছেলে ও ১ মেয়ে নিয়ে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের (বোস্টনের নিকটস্থ) ওয়েস্ট রক্সবুরির বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করতেন। পরে ছেলেমেয়েরা চাকরির জন্য অন্যান্য শহরে বসবাস শুরু করলে তিনি ওই বাড়িতে একাই থাকতেন।

বিভিন্ন বাংলা সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী মরহুমার ছেলেমেয়েদের ব্যস্ততার কারণে মাঝেমধ্যে মায়ের সঙ্গে দেখা হতো। সর্বশেষ মায়ের সঙ্গে তাদের ফোনে কথা হয় ২ মে বৃহস্পতিবার। এরপর অনেক চেষ্টা করেও তারা আর মাকে ফোনে পাননি। এতে তাদের সন্দেহ হলে মঙ্গলবার বিকেলে ওয়েস্ট রক্সবুরির বাসায় গিয়ে কলিং বেল টিপে এবং দরজায় ধাক্কা দিয়ে সাড়া না দিলে পুলিশে খবর দেন তার ছেলে।

পরে পুলিশ এসে দরজা ভেঙে নাসিম পারভীনের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। নাসিম পারভীনের দেশের বাড়ি পাবনা জেলায়। পুলিশের কাছ থেকে মরদেহ হস্তান্তরের পর তার জানাজা ও দাফনের ব্যবস্থা করা হবে বলে স্থানীয় মুসলিম কমিউনিটির নেতারা জানিয়েছেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ইরানে তরুণীর মৃত্যুদণ্ড !

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রে মহিলা আওয়ামী লীগ নেত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেনের প্রাক্তন স্ত্রীর লাশ উদ্ধার

আপডেটের সময় ০৬:১৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪