ভিয়েনা ১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি ইয়েমেনে বাস ও ট্রাকে বিমান হামলায় নিহত ২৬, পাল্টাপাল্টি দোষারোপ রাজাপুরে মাদকবিরোধী অভিযান, যুবকের দেড় বছরের জেল মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, নবজাতকের দায়িত্ব নিল সমাজসেবা নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে মিন্টু-রাজীব জয়ী ঝিনাইদহে নিহত ৫২ পরিবার পেল ৫ লাখ টাকা করে গাজায় সন্তান জন্মদানের সুযোগ বাধাগ্রস্ত করছে ইসরাইল, অভিযোগ অ্যামনেস্টির লালমোহনে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, স্কুলশিক্ষককে হামলার অভিযোগ আমিরাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১

মার্কিন-ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ের স্থানে জাদুঘর করার পরিকল্পনা ইরানের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ২৩০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ইরানের কেন্দ্রীয় অঞ্চলের একটি বিশ্ববিদ্যালয় এলাকায় যুক্তরাষ্ট্র-ইসরাইলি বোমা হামলায় ক্ষতিগ্রস্ত স্থানকে একটি জাদুঘরে রূপান্তর করার পরিকল্পনা করেছে দেশটির কর্তৃপক্ষ।
এমনটাই জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা।

ইসফাহান ইউনিভার্সিটি অফ টেকনোলজির প্রধান জাফরুল্লাহ কালান্তারি গতকাল শনিবার বলেন, ‘বর্তমান ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ের এলাকাটিকে একটি যুদ্ধ জাদুঘর হিসেবে সংরক্ষণ করা হবে, যা দেশের ইতিহাসে বৈজ্ঞানিক নিপীড়নের একটি দলিল হিসেবে সংরক্ষিত হয়ে থাকবে।’

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণ ও আধুনিক সরঞ্জাম সরবরাহের জন্য আলাদা জমি বরাদ্দ করা হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও স্থাপনায় প্রাথমিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি ১০ লাখ ডলার।

ইসফাহানের এই বিশ্ববিদ্যালয়টি ইরানের অন্যতম বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান।

গত মার্চ মাসে যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় এটি ক্ষতিগ্রস্ত হয়, যা পরে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে।

কর্মকর্তারা জানিয়েছেন যে, রাজধানী তেহরানসহ ইরানজুড়ে ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, আবাসিক এলাকা ও অন্যান্য বেসামরিক অবকাঠামো ওই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মার্কিন-ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ের স্থানে জাদুঘর করার পরিকল্পনা ইরানের

আপডেটের সময় ১১:০৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬