ভিয়েনা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে সমাবেশ ও গণ মিছিল বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

মাদ্রিদের আশপাশের দাবানল প্রায় নিয়ন্ত্রণে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৫০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : স্পেনের রাজধানী মাদ্রিদের আশপাশের এলাকাকে হুমকির মুখে ফেলা দাবানল আর ছড়িয়ে পড়ছে না। আগুনও প্রায় নিভে এসেছে। বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

মাদ্রিদের আঞ্চলিক প্রশাসন এক বিবৃতিতে জানায়, ‘রাতের আবহাওয়ার অনুকূল থাকার কারণে এলাকা ঠান্ডা করা এবং নিয়ন্ত্রণ বলয় আরও শক্তিশালী করা সম্ভব হয়েছে। পরিস্থিতি এখন স্পষ্টভাবে স্থিতিশীল। কয়েক দিন ধরে আগুন আর ছড়ায়নি। ধোঁয়ার স্থানও খুব কম। প্রায় আর কোনো আগুনের শিখা নেই।’

মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, বর্তমানে আর কোনো ‘সক্রিয় ফ্রন্ট’ নেই। তবে, এখনো প্রায় ১ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়েছে।

কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, চলমান তাপপ্রবাহের কারণে মাদ্রিদের পশ্চিমাঞ্চলে আবারও আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। সেখানে এরই মধ্যে ২৫ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে।

মাদ্রিদ আঞ্চলিক কর্তৃপক্ষ জানায়, ‘আগুন লাগার আবহাওয়াগত ঝুঁকি এখনো অত্যন্ত বেশি। কিছু এলাকায় তা চরম পর্যায়ের। তাই নিয়ন্ত্রণ বলয়ের স্থিতিশীলতা বজায় রাখা, নতুন করে আগুনের সূত্রপাত হচ্ছে কি না তা নজরদারি করা এবং উত্তপ্ত স্থানগুলো ঠান্ডা রাখার দিকেই গুরুত্ব দেওয়া হবে।’

বৃহস্পতিবার সকালে সবচেয়ে সংকটাপন্ন এলাকা ছিল রাজধানীর কেন্দ্র থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের সান হুয়ান জলাধারের আশপাশ। এ কারণে, সেখানকার দুটি শহর এখনো খালি রাখা হয়েছে।
ঢাকা/এসএস

Tag :

লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাদ্রিদের আশপাশের দাবানল প্রায় নিয়ন্ত্রণে

আপডেটের সময় ১১:৪২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬