ভিয়েনা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে সমাবেশ ও গণ মিছিল বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

মধ্যপ্রাচ্যে শান্তি আসবে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আশাবাদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ১০৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার যুদ্ধে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বুধবার বলেছেন, চলমান আলোচনার গতি মধ্যপ্রাচ্যে শান্তি বয়ে আনবে বলে তিনি আশাবাদী।

তিনি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে মার্কিন নিরাপত্তা সহায়তা স্থগিতের সিদ্ধান্তের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসাও করেন।

যুক্তরাষ্ট্র এ কার্যক্রম শুরু করার মাত্র একদিন পরই এটি স্থগিত করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের বিষয়ে সময়োপযোগী ঘোষণা ও সাহসী নেতৃত্বের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আমি কৃতজ্ঞ।’

শেহবাজ শরীফ আরও বলেন, ‘এই সংবেদনশীল সময়ে প্রেসিডেন্ট ট্রাম্পের উদার প্রতিক্রিয়া আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও পুনর্মিলন এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি বলেন, ‘আমরা খুবই আশাবাদী যে বর্তমান গতি একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাবে, যা অঞ্চলসহ এর বাইরেও দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবে।’
ঢাকা/এসএস

লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মধ্যপ্রাচ্যে শান্তি আসবে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আশাবাদ

আপডেটের সময় ০৩:৩১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬