ভিয়েনা ০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

মঠবাড়িয়ায় বাস চাপায় কলেজ ছাত্রের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
  • ৮৫ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় বাস চাপায় বাস চাপায় মো. মিলন হাওলাদার (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৮ মে) উপজেলার মাঝের পুল নামক স্থানে। নিহত মিলন উপজেলার তুষখালী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও উপজেলার মিঠাখালী গ্রামের মো. রুহুল আমীন হাওলাদারের ছেলে। স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করে তাতে অগ্নি সংযোগ করেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সকাল পৌনে ১০টার দিকে ওই কলেজ ছাত্র তার নিজ বাড়ি থেকে কলেজে যাচ্ছিলো। এ সময় উপজেলার গুদিকাটা ও মাঝের পুল এর মাঝামাঝি লোকমান খানের বাড়ির কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে ঢাকা থেকে ছেড়ে আসা রোহান
পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনা স্থালেই তার মৃত্যু হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, ওই কলেজ ছাত্রের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের কাজ চলছে। ঘাতক বাসটির চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মঠবাড়িয়ায় বাস চাপায় কলেজ ছাত্রের মৃত্যু

আপডেটের সময় ০৬:৫৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২