ভিয়েনা ০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চেক প্রতারণায় লালমোহনের মোল্লা আইসক্রিম মালিকের ১ বছরের কারাদণ্ড লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা আন্দোলনে নিহত ও ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতার জন্য অধিদপ্তর খোলা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী শৈলকুপায় হয়রানি ও জমি দখলের অভিযোগে আদিবাসীদের মানববন্ধন পঞ্চমবারের মতো লালমোহন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি ইয়েমেনে বাস ও ট্রাকে বিমান হামলায় নিহত ২৬, পাল্টাপাল্টি দোষারোপ

ভোলা-৩ আসনে বিডিপি প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৩৮৫ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ভোলা-৩ (লালমোহন–তজুমুদ্দিন) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) মনোনীত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী নিজামুল হক নাইম।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মো. শাহ আজিজের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নিজামুল হক নাইম । এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা সহকারী সেক্রেটারি ও আসন কমিটির পরিচালক মাওলানা আকতার উল্লাহ, জেলা অফিস সম্পাদক অ্যাডভোকেট রহমত উল্লাহ সেলিম, লালমোহন উপজেলা আমীর মাওলানা আব্দুল হক, বিডিপি উপজেলা সভাপতি প্রফেসর হাসানুজ্জামান এবং ভোলা-৩ (লালমোহন–তজুমুদ্দিন) প্রচার ও মিডিয়া সভাপতি মো. আবুল হাসানসহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নিজামুল হক নাইম বলেন,“ভোলা-৩ আসনের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আমি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী রাজনীতির মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।”

তিনি শান্তিপূর্ণ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় দলীয় নেতাকর্মীরা জানান, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তারা আশা প্রকাশ করেন, ভোলা-৩ আসনের সাধারণ জনগণ এবার যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকে নির্বাচিত করার সুযোগ পাবে। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামীর নির্বাচনে গণতান্ত্রিক ধারা সুদৃঢ় করতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

চেক প্রতারণায় লালমোহনের মোল্লা আইসক্রিম মালিকের ১ বছরের কারাদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলা-৩ আসনে বিডিপি প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

আপডেটের সময় ১০:১৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫