ভিয়েনা ০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

ভোলায় বৃহস্পতিবার বিএনপির সকাল সন্ধা হরতালের ডাক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
  • ৯২ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও সেচ্ছাসেবক দলের সদস্য আঃ রহিমের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার সকাল সন্ধা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি।

বুধবার বিকাল ৫ টায় জেলা বিএনপি এ হরতালের ডাক দেয়।

নুরে আলম হত্যার বিচার চেয়ে বিকালে বিএনপির কার্যালয়ে সামনে বিক্ষোভ মিছিল শেষে বিএনপি এ হরতালের ডাক দেয়।এতে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর ও সাধারন সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যানসহ দলীয় নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

এদিকে ছাত্রদল সভাপতির মৃত্যুর ঘটনার পর থেকেই শহর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জেলা কার্যালয়ে হাজির হয়ে বিক্ষোভ ও প্ররতিবাদ সমাবেশ করে বিএনপি।

এরআগে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় আহত লাইফ সাপোর্টে থাকা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম মারা যায়। এ নিয়ে দুই জনের মৃত্যু হলো।
উল্লেখ্য,  রোবাবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জ্বালানি ও বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ বের করে জেলা বিএনপি।  মিছিলে বাঁধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ঘন্টাব্যাপি সংঘর্ষ হয়। এ ঘটনায় সেচ্ছাসেবক দলের সদস্য আঃ রহিম মারা যায়।
এছাড়াও পুলিশ এবং বিএনপির গুলিবিদ্ধ সহ শতাধিক নেতাকর্মী আহত হয়।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা চার শতাধিক নেতাকর্মীর নামে আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছ।

মনজুর রহমান/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় বৃহস্পতিবার বিএনপির সকাল সন্ধা হরতালের ডাক

আপডেটের সময় ০২:০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২