ভিয়েনা ০৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ভোলায় জিনের বাদশা নাজিম গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৪:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • ৯৭ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন থেকে জিনের বাদশা  মো. নাজিম উদ্দিন (২৫)কে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (৩ ডিসেম্বর)সকালে বোরহানউদ্দিন উপজেলার  চাঁদনীর হাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকৃত নাজিম উদ্দিন ওই উপজেলার চকডোষ গ্রামের মো. নিরব হাওলাদারের ছেলে।

র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে  এ তথ্য নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জিনের বাদশা নাজিম উদ্দীন নিজেকে মাওলানা কামরুজ্জামান ওরফে কালা হজুর পরিচয় দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের জনসাধারণের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি গত ১৫ দিন পূর্বে র‌্যাব-৮ এর দৃষ্টিগোচর হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আটককৃত ব্যক্তি নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে জিন-পরী ও  তান্ত্রিক দ্বারা বিভিন্ন সমস্যার সমাধানসহ ভাগ্য পরিবর্তন করার মিথ্যা আশ্বাস দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী সাধারণ জনগণের কাছ থেকে বিকাশের মাধ্যমে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নেয়।গ্রেফতারকালে তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল, সিমকার্ড, ইজিবাইক এবং নগদ ৬ হাজার ৬’শ টাকা উদ্ধার করা হয়।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় জিনের বাদশা নাজিম গ্রেফতার

আপডেটের সময় ০৭:১৪:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২