ভিয়েনা ০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

ভোলার লালমোহনে করোনার টিকা কেন্দ্রের ভবনের রেলিং ভেঙ্গে আহত-১০

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
  • ১৬৬ সময় দেখুন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে কালমা ইউনিয়ন পরিষদের জরাজীর্ন ভবনের (টিকা কেন্দ্র) রেলিং ভেঙ্গে টিকা নিতে আসা দুই বৃদ্ধা মহিলাসহ ১০ জন আহত হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, রিজিয়া বেগম (৭০) স্বামী- মৃত আবদুল জয়নাল, সীমা আক্তার (২৮) স্বামী-মোঃ রাসেল, পারুল বেগম ( ৬০) স্বামী – মোঃ রশিদ, ফরিদা ইয়ামিন (৫৬) স্বামী- আবুল কালাম, জুলেখা বিবি (৬০) স্বামী – মোঃ হারিছ মিয়া, মিনারা বেগম (৪৯) স্বামী-আবুল কাশেম, পারভিন বেগম(৪০) স্বামী নুরুল আমিন, রোকসানা বেগম (৩৬) স্বামী-মোঃ কামাল ও শাহানুর বেগম (৫০)। আহতদের মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যান। গুরুতর আহত ফরিদা ইয়াছমিনকে আশঙ্কা অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে ।বাকিদের লালমোহন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, শনিবার করোনার গনটিকা নিতে আসছিলেন এলাকার নারী পুরুষ। এ সময় ইউপি ভবনের ২য় তলায় অবস্থানরত টিকা গৃহিতারা লোকজনের চাপে পড়ে রেলিং ভেঙ্গে যায়। এতে দুই জন বৃদ্ধ মহিলাসহ ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় আতংক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে ।

লালামোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজারা এ তথ্য নিশ্চিত করে বলেন, এটি একটি অনাকাঙ্খিত ঘটনা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার দায়িত্ব নেয়া হয়েছে।

ভোলা/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার লালমোহনে করোনার টিকা কেন্দ্রের ভবনের রেলিং ভেঙ্গে আহত-১০

আপডেটের সময় ০১:২৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২