ভিয়েনা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভোলায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪১:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ১৩০ সময় দেখুন

সিমা বেগম ভোলা (সদর) প্রতিনিধিঃ কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনায় কৃষকদের উৎসাহিত করতে ভোলা সদর উপজেলায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৮ জুন) বিকেলে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক ড. শামীম রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিকসহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকেরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ভোলা সদর উপজেলার মোট ৫ হাজার কৃষকের মাঝে পর্যায়ক্রমে উন্নত জাতের আমন ধানের বীজ, হাইব্রিড মরিচের বীজ, পাটের বীজ, বিভিন্ন কৃষি উপকরণ এবং বৃক্ষের চারা বিনামূল্যে বিতরণ করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. শামীম রহমান বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদন ব্যয় কমাতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে কৃষকদের আরও বেশি উৎপাদনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কৃষি বিভাগ জানায়, এ কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমবে, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণে গতি আসবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কার্যক্রমও আরও জোরদার হবে।

ইবিটাইমস/এম আর 

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ

আপডেটের সময় ০৩:৪১:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬