ভিয়েনা ০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত কালিহাতীতে গৃহবধূকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামীও আহত নভেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত গড়ে উঠবে জ্বালানি অবকাঠামো: প্রধানমন্ত্রী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চরফ্যাশনের তামিম বেকারিকে জরিমানা আদালতের রায়ের পরও জমি দখলের অভিযোগ, প্রতিকার চান আনোয়ার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কালিহাতীতে সুজন সাহা গ্রেপ্তার ব্যক্তির উদ্যোগে বদলে গেল টাঙ্গাইলের ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা ‘আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছেন’: ইরানের প্রধান আলোচক

ভূমিকম্পে আফগানিস্তানে দুর্গতদের জন্য পোশাক পাঠালো বিজিএমইএ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংস্থাটি এই মানবিক সংকটে ২ হাজার পোশাক অনুদান দিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে সংস্থার ভারপ্রাপ্ত সচিব মো. সাইফুল ইসলাম এসব পোশাক প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের জয়েন্ট অপারেশনসের জিএসও-২ (নৌ), লেফটেন্যান্ট কমান্ডার ফরিদুজ্জামান খানের কাছে হস্তান্তর করেন। এসময় বিজিএমইএয়ের সিনিয়র অতিরিক্ত সচিব (ক্রাইসিস ম্যানেজমেন্ট) মুনসুর খালেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আফগানিস্তানের পূর্বাঞ্চলে গত ১ সেপ্টেম্বর ভূমিকম্প আঘাত হানে। এতে ১ হাজার ৪০০ জনের বেশি নিহত, ৩ হাজারের বেশি আহত ও ৮ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। খাদ্য, পানি, বাসস্থান ও জরুরি চিকিৎসাসেবার অভাবে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে।

এ কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে আফগানিস্তানে জরুরি মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ কার্যক্রমের সমন্বয় করছে এবং বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে খাদ্য, বস্ত্র ও চিকিৎসাসামগ্রী পাঠানো হবে। এ উদ্যোগে অংশীদার হয়ে বিজিএমইএ তার মানবিক দায়িত্ব পালন করছে।

বিজিএমইএ বিশ্বাস করে, এ মানবিক সহায়তা আফগান ভাইবোনদের প্রতি সংহতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। এ দুঃসময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা দুর্গত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে সাহায্য করবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভূমিকম্পে আফগানিস্তানে দুর্গতদের জন্য পোশাক পাঠালো বিজিএমইএ

আপডেটের সময় ০২:০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫