ভিয়েনা ০২:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় তেলের দাম কমেছে, ঊর্ধ্বগতি শেয়ারবাজার মা ও শিশু ওয়ার্ডে ভয়াবহ আগুন, ১৪ শিশুর মৃত্যু বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ: প্রবাসীকল্যাণমন্ত্রী ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, বিমানবন্দরে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা লালমোহনে ৮ পরিবারের চলাচলের পথে ও হেলিপ্যাডে গাছ লাগানোর অভিযোগ নাগরপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভূঞাপুরে যমুনা নদী থেকে বালু উত্তোলন, ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা রোটারি ক্লাবের ‘Trees for Life-2026’ বৃক্ষরোপণ কর্মসূচি টাঙ্গাইলে শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ৩১ আগস্ট

ভুয়া ভ্যাকসিন নিলেন নায়িকা মিমি, গ্রেফতার একজন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • ১২৪ সময় দেখুন

কলকাতা প্রতিনিধি: করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন পশ্চিম বাংলার সংসদ সদস্য ও নায়িকা মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে ট্রল।

পশ্চিমবঙ্গের কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার (২২ জুন) কসবার নিউমার্কেট এলাকার একটি ক্যাম্প থেকে কোভিডের টিকা নেন মিমি। বিশেষভাবে সক্ষম শিশু ও সমকামীদের এ ক্যাম্পে বিনা মূল্যে করোনা টিকা দেওয়া হচ্ছে।

আমন্ত্রণপত্রের মাধ্যমে সে কথা জানতে পেরে সেখানে হাজির থেকে সবাইকে উৎসাহিত করতে নিজেও ভ্যাকসিন নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু পরে গোটা বিষয় নিয়ে খটকা লাগে তার।

তিনি বিষয়টি খতিয়ে দেখতে মনোযোগী হন। তখনই বেরিয়ে আসে থলের বেড়াল। জানা যায়, সেখানে চলছিল ভুয়া ভ্যাকসিন দেয়ার কার্যক্রম। ওই কেন্দ্রটিও অনুমোদনহীন।

পুলিশ জানিয়েছে, মিমির অভিযোগ খতিয়ে দেখে দেবাঞ্জন দেব নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় তেলের দাম কমেছে, ঊর্ধ্বগতি শেয়ারবাজার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভুয়া ভ্যাকসিন নিলেন নায়িকা মিমি, গ্রেফতার একজন

আপডেটের সময় ০৭:৫৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১