ভিয়েনা ০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

ভান্ডারিয়ায় মায়ের লাশ বাড়িতে রেখে মেয়ে গেলো পরীক্ষা কেন্দ্রে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
  • ৯১ সময় দেখুন

পিরাজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় মা ‘শিউলি বেগম’এর লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলো কন্যা ‘শারমিন’ আক্তার ।

তিনি রবিবার (০৬ নভেম্বর) এইচএসসি পরীক্ষার প্রথম দিনে মাজিদা বেগম মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশ গ্রহন করেন। এ ঘটনায় পরীক্ষা কেন্দ্রে শোকের ছায়া নেমে আসে।

পরীক্ষার্থী শারমিন আক্তার উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রামে ফারুক ফকিরের কন্যা। তিনি ভান্ডারিয়া সরকারি কলেজের মানবিক বিভাগের ছাত্রী হিসাবে পরীক্ষায় অংশ গ্রহন করেন শিক্ষার্থী।

মেয়ের চাচা আ: মালেক ফকির জানান, শারমিনের মা দীর্ঘ দিন যাবত লিভার ও কিডনি রোগে আক্রান্ত ছিল। গত শনিবার (০৫ নভেম্বর) দিনগত রাত দ্ইুটা বিশ মিনিটে ঢাকা প্রাইম হসপিটালে মারা যায়। সকাল ১০ টায় মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। মায়ের মৃতদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন শারমিন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম জানান, ঘটনাটি আসলেই দুঃখ জনক। সহপাঠী ও পরীক্ষা কেন্দ্র সচিবদের সহযোগিতায় সে পরীক্ষা দেয়। এ ঘটনায় সবাই শোকাহত।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভান্ডারিয়ায় মায়ের লাশ বাড়িতে রেখে মেয়ে গেলো পরীক্ষা কেন্দ্রে

আপডেটের সময় ০৯:০৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২