ভিয়েনা ০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ উত্তরার সেই ফ্ল্যাট থেকে কীভাবে গুম হন সালাহউদ্দিন আহমদ: প্রত্যক্ষদর্শীর রোমহর্ষক বর্ণনা আইসল্যান্ডে আগামীকাল ইইউ-তে যোগদানের বিষয়ে গণভোট লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান, পেশ করলেন পরিচয়পত্র ৭৪ জনকে চাকুরির নিয়োগপত্র প্রদান প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী নেপালে পাহাড়ি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯ ভিয়েনায় অরাজনৈতিক সংগঠন “অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটি”র আত্মপ্রকাশ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় তেলের দাম কমেছে, ঊর্ধ্বগতি শেয়ারবাজার

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৩ দিনের শুল্ক আলোচনা শুরু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৮৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দিনব্যাপী দ্বিতীয় দফায় শুল্ক আলোচনা শুরু হয়েছে। বুধবার দিবাগত রাতে প্রথম দিনের এ শুল্ক আলোচনা ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়। আলোচনার প্রথম দিনে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিকই স্থান পায়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় যোগ দেন। বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও যুক্তরাষ্ট্রের রাজধানীতে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেদেশের কৃষি, জ্বালানি, বাণিজ্য ও কপিরাইট সংক্রান্ত বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করেন।

প্রেস উইং থেকে জানানো হয়, আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বাংলাদেশ সময় রাত ৯টায় উভয় পক্ষের মধ্যে আলোচনা আবার শুরু হবে । আগামীকাল শুক্রবারও আলোচনা চলবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৩ দিনের শুল্ক আলোচনা শুরু

আপডেটের সময় ১০:৩৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫