ভিয়েনা ০২:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীনের জন্য বীর মুক্তিযোদ্ধারা এগিয়ে যান-মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
  • ১০০ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেন, ‘পাকিস্তানের শাসক গোষ্ঠি ও তাদের দোষররা মনে করেছিলো এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করা হলে এ দেশ মেধা শূন্য হয়ে যাবে।ওরা জানতো না কখনো কীর্তিমানের মৃত্যু নাই, যেমন বঙ্গবন্ধু স্বশরীরে আজ আমাদের মাঝে নাই। কিন্তু  তার অনুপ্রেরনা, তার  আদর্শ, তার পথ চলা এগুলোকেই ভর করে আমরা আজ এগিয়ে যাচ্ছি। সেটাই আজ আমাদের পথের পাথেয়।আমাদের বুদ্ধিজীবীরা আজ আমাদের মাঝে না থাকলেও তাদের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতানার বিষয় আমরা স্মরন করি।পাকিস্তানের দোষরার মুক্তিযুদ্ধে পরাজিত হয়েও বসে থাকে নি।দেশটাকে আর একটি পূর্ব পাকিস্তান বানাতে তারা ’৭৫ এ জাতীর পিতাকে স্বপরিবারে হত্যা করেছিল’।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ’৭৫ থেকে ’৯৬ পর্যন্ত এদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে তখনকার শাসকরা অপমানিত করেছে।এ সময়ে সহ বিএনপি সরকারের সময়ে রাজাকার ও আলবদরদের গাড়িতে জাতীয় পতাকা দেয়া সহ পিচ কামিটির সদস্য আব্দুর রহমান বিশ্বাসকে করা হয়েছিল রাষ্ট্রপতি।এ সবের মাধ্যমে  এদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে অপমানিত করা হয়েছে’।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ এর সভাপতিত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আল মামুন, বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম,  উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, নাজিরপুর কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম প্রমুখ।এর আগে ওই দিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরনে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন ও  দোয়া অনুষ্ঠিত হয়।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীনের জন্য বীর মুক্তিযোদ্ধারা এগিয়ে যান-মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী

আপডেটের সময় ১০:৫৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১