ভিয়েনা ০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত কালিহাতীতে গৃহবধূকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামীও আহত নভেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত গড়ে উঠবে জ্বালানি অবকাঠামো: প্রধানমন্ত্রী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চরফ্যাশনের তামিম বেকারিকে জরিমানা আদালতের রায়ের পরও জমি দখলের অভিযোগ, প্রতিকার চান আনোয়ার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কালিহাতীতে সুজন সাহা গ্রেপ্তার ব্যক্তির উদ্যোগে বদলে গেল টাঙ্গাইলের ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা ‘আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছেন’: ইরানের প্রধান আলোচক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হলেন ড. শহীদ হোসাইন !

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
  • ১৩৩ সময় দেখুন

ইউরোপ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রাক্তন বিশেষজ্ঞ ড. শহীদ হোসাইন।

গত বৃহস্পতিবার (২৮ জুলাই) তাকে চুক্তিতে সচিব পদমর্যাদায় এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে
আরও বলা হয়েছে, শহীদ হোসাইনের এ নিয়োগের মেয়াদকাল হবে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা প্রধানমন্ত্রী তাকে যতদিন (সন্তুষ্টি সাপেক্ষে) বহাল রাখবেন ততদিন পর্যন্ত।

প্রজ্ঞাপনে এও উল্লেখ করা হয়েছে, এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে।

এখানে উল্লেখ্য যে,ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রাক্তন এই বিশেষজ্ঞ ড. শহীদ হোসাইন দীর্ঘদিন ভিয়েনায় বসবাসের ফলে তিনিও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির একজন সদস্য হিসাবে কমিউনিটির অনেকের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন।

তিনি ১৯৮৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় (আইএইএ) একজন বিশেষজ্ঞ হিসাবে কর্মরত ছিলেন।
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে তার এই নিয়োগকে অভিনন্দন জানানো হয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস

জনপ্রিয়

মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হলেন ড. শহীদ হোসাইন !

আপডেটের সময় ১২:০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২