ভিয়েনা ০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত কালিহাতীতে গৃহবধূকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামীও আহত নভেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত গড়ে উঠবে জ্বালানি অবকাঠামো: প্রধানমন্ত্রী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চরফ্যাশনের তামিম বেকারিকে জরিমানা আদালতের রায়ের পরও জমি দখলের অভিযোগ, প্রতিকার চান আনোয়ার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কালিহাতীতে সুজন সাহা গ্রেপ্তার ব্যক্তির উদ্যোগে বদলে গেল টাঙ্গাইলের ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা ‘আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছেন’: ইরানের প্রধান আলোচক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিতে মির্জা ফখরুল বিরুদ্ধে মামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
  • ১১৭ সময় দেখুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে

বাংলাদেশ ডেস্কঃ সোমবার (২২ মে) রাত সাড়ে ৯টার দিকে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বাদী হয়ে, নাটোর থানায় এই মামলা দায়ের করেন। আবু সাঈদ চাঁদকে এ মামলার প্রধান অভিযুক্ত এবং বিএনপি মহাসচিবকে হুকুম প্রদানকারী অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ মামলা গ্রহণ করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেয়ার অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে বলে বিভিন্ন বাংলা সংবাদ মাধ্যম জানিয়েছে।

সংবাদ মাধ্যমে বলা হয়েছে,মামলার বাদী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রধান অভিযুক্ত ব্যক্তির ‘হুমকিমূলক বক্তব্য’ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। মামলার এজাহারে বলা হয়, এ ধরনের মন্তব্য দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।

উল্লেখ্য, গত শুক্রবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে, বিএনপির জনসভায় বক্তব্য দিয়েছিলেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। তার বক্তব্যের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এই মামলা দায়ের করা হলো।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিতে মির্জা ফখরুল বিরুদ্ধে মামলা

আপডেটের সময় ০৮:১৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩