ভিয়েনা ০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত কালিহাতীতে গৃহবধূকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামীও আহত নভেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত গড়ে উঠবে জ্বালানি অবকাঠামো: প্রধানমন্ত্রী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চরফ্যাশনের তামিম বেকারিকে জরিমানা আদালতের রায়ের পরও জমি দখলের অভিযোগ, প্রতিকার চান আনোয়ার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কালিহাতীতে সুজন সাহা গ্রেপ্তার ব্যক্তির উদ্যোগে বদলে গেল টাঙ্গাইলের ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা ‘আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছেন’: ইরানের প্রধান আলোচক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে এখন জাপানে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
  • ১২২ সময় দেখুন

জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে টোকিওতে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আন্তর্জাতিক ডেস্কঃ বুধবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৩টায় টোকিওর ইম্পেরিয়াল প্যালেসে সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। শেখ হাসিনা এখন জাপানে চার দিনের সরকারি সফরে রয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে মঙ্গলবার টোকিও পৌঁছেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (২৫ এপ্রিল ২০২৩) টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিস্টার ইয়ামাদা এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিমানবন্দরে প্রধানমন্ত্রী তার সম্মানে দেয়া আনুষ্ঠানিক গার্ড অব অনার গ্রহণ করেন।

পরে তিনি স্থানীয় সময় সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর সঙ্গে শীর্ষ বৈঠক করেন। শীর্ষ বৈঠকের পর দুই প্রধানমন্ত্রী যৌথ বিবৃতি দেন। তারা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার জন্য চুক্তি ও সহযোগিতা স্মারক (এমওসি) বিনিময় প্রত্যক্ষ করেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে এখন জাপানে

আপডেটের সময় ০৬:৩৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩