ভিয়েনা ০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে সমাবেশ ও গণ মিছিল বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেল স্ত্রী সরকার মানবপাচার রোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়ন করছে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের উপর হামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ১৭৭ সময় দেখুন

ইউরোপিয়ান বাংলা জার্নালিস্টস এসোসিয়েশনের তীব্র নিন্দা 

স্টাফ রিপোর্টারঃ পেশাগত দায়িত্ব পালনকালে মঙ্গলবার ঢাকার ধানমন্ডি এলাকায় দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরের ওপর জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হামলার ঘটনায় নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নড়াইল প্রেসক্লাবের উদ্যোগে বুধবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে আদালত চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন-নড়াইল প্রেসক্লাবের সভাপতি এস এম আব্দুল হক, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, যুগ্মসাধারণ সম্পাদক আল আমিন, সাপ্তাহিক নড়াইল কণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, দৈনিক আমার দেশ পত্রিকার নড়াইল প্রতিনিধি খায়রুল আরেফিন রানা, দৈনিক আইনবার্তার নড়াইল প্রতিনিধি রাজু আহমেদ ও দৈনিক আমার সংবাদ পত্রিকার নড়াইল প্রতিনিধি তানজীর হোসেন।

বক্তারা বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মী কর্তৃক দৈনিক সকালের সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই। যারা সাংবাদিকদের ওপর হামলা করে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারপূর্বক বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। কলম ও ক্যামেরা রেখে রাজপথে নামতে বাধ্য হবে।

ইউরোপিয়ান বাংলা জার্নালিস্টস এসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান বলেন পেশাগত দায়িত্ব পালনকালে এই ন্যাকারজনক গঠনা কোনভাবেই কাম্য নয়। তিনি আরও বলেন, এই গঠনার সাথে জড়িতদের অবিলম্ভে গ্রেপ্তার করে ন্যায় বিচার নিচ্চিত করতে হবে। 

ফরহাদ খান/ইবিটাইমস/এম আর 

রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের উপর হামলা

আপডেটের সময় ১১:২১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬