ভিয়েনা ১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

পিরোজপুরে মাদক ব্যবসায়ীর ১২ বছরের কারাদন্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • ১৩৭ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে মো. কালাম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে ১২ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৬ সেপ্টেম্বর) পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলামের ওই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত মো. কালাম জেলার মঠবাড়িয়া উপজেলার দক্ষিন মিঠাখালী গ্রামের রওশন আলীর ছেলে। এ সময় ইয়াবা রাখার দায়ে কালামকে ১০ বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদন্ড এবং গাঁজা রাখার দায়ে ২ বছরের কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা , অনাদায়ে ৩ মাসের
কারাদন্ড প্রদান করেন।

আদালত সুত্র জানা গেছে, গত ২০১৪ সালের ২৮ মে উপজেলার বড়মাছুয়ার ষ্টীমারঘাট এলাকা থেকে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৮০০পিচ ইয়াবা ও গাঁজা সহ ওই কালাম ও তার সাথে থাকা ৭ জনকে আটক করেন। আদালত ওই মামলার অন্য ৭ আসামীকে বেকসুর খালাস প্রদান করেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী মো. জহুরুল ইসলাম ওই দন্ডের তথ্য নিশ্চিত করে জানান, ওই মামলার রায় প্রদান কালে দন্ডপ্রাপ্ত আসামী কালাম পলাতক ছিলেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে মাদক ব্যবসায়ীর ১২ বছরের কারাদন্ড

আপডেটের সময় ১০:৩৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২