ভিয়েনা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চেক প্রতারণায় লালমোহনের মোল্লা আইসক্রিম মালিকের ১ বছরের কারাদণ্ড লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা আন্দোলনে নিহত ও ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতার জন্য অধিদপ্তর খোলা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী শৈলকুপায় হয়রানি ও জমি দখলের অভিযোগে আদিবাসীদের মানববন্ধন পঞ্চমবারের মতো লালমোহন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি ইয়েমেনে বাস ও ট্রাকে বিমান হামলায় নিহত ২৬, পাল্টাপাল্টি দোষারোপ

পাবনায় নকল দুধ তৈরির কারখানার সন্ধান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩১:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৯৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : পাবনা জেলার চাটমোহরে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে নকল দুধ তৈরির এক কারখানার সন্ধান পেয়েছে প্রশাসন।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যে শনিবার সকালে চাটমোহর উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে এই কারখানার সন্ধান মেলে। এ সময় ৫৭০ লিটার বিষাক্ত জেলি, সয়াবিন ও ভেজাল দুধ জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।

আভিযানিক দল জানায়, চাটমোহরে কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল দুধ উৎপাদনের সাথে জড়িত। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে ওই গ্রামের আব্দুল মোমিন প্রামাণিক ও আল আমিনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৫৭০ লিটার (১২ ড্রাম) বিষাক্ত জেলি, সয়াবিন তেল সদৃশ তরল পদার্থ এবং বিপুল পরিমাণ তৈরিকৃত নকল দুধ জব্দ করা হয়।

এ সময় ভেজাল দুধ উৎপাদনে জড়িত থাকার দায়ে আজিজুল প্রামাণিক নামে একজনকে আটক করা হলেও মূল অভিযুক্ত মোমিন ও আল আমিনসহ অন্যরা পালিয়ে যায়। এই ঘটনায় মোমিন, আল আমিন ও আল আমিনের স্ত্রী রেখা খাতুনসহ মোট ৬ জনের বিরুদ্ধে চাটমোহর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে এই চক্রটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছিল। এই নকল দুধ তৈরির সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। অভিযানে জব্দকৃত বিষাক্ত কেমিক্যাল ও সরঞ্জামাদি ধ্বংসের প্রক্রিয়া চলমান রয়েছে। এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

চেক প্রতারণায় লালমোহনের মোল্লা আইসক্রিম মালিকের ১ বছরের কারাদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পাবনায় নকল দুধ তৈরির কারখানার সন্ধান

আপডেটের সময় ০৩:৩১:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬