ভিয়েনা ০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

পরিবার ঢাকায়, এদিকে বসতঘর পুড়ে ছাই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ২৩১ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আব্দুল হাসেম মিয়া নামে এক বৃদ্ধের টিনশেড বসতঘর। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রায়চাঁদ এলাকায় এ ঘটনা ঘটে।

বৃদ্ধ আব্দুল হাসেমের ছেলে মো. মিজান বলেন, গত এক সপ্তাহ আগে আমার মা-বাবা ঢাকায় বেড়াতে গিয়েছেন। যার জন্য ঘরটি ফাঁকা ছিল। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এক প্রতিবেশী হঠাৎ ঘর থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখে ডাক-চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজনও আসেন।

তিনি আরো জানান, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরের কাপড়-চোপড়, আসবাবপত্র, চাল-ডালসহ নগদ দুই লাখ টাকাও পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ৭ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। এ সময় পাশে থাকা আমার ভাই জিয়াউর রহমানের আধাপাকা টিনশেড ঘরটিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তারও প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

লালমোহন উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।

এ বিষয়ে লালমোহন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দর জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া ওই পরিবারকে আর্থিক সহযোগিতার জন্য আবেদন করতে বলা হয়েছে। আবেদনের ভিত্তিতে জেলা থেকে বরাদ্দ এলে তা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দ্রুত সময়ের মধ্যে পৌঁছে দেওয়া হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পরিবার ঢাকায়, এদিকে বসতঘর পুড়ে ছাই

আপডেটের সময় ০৩:২৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫