ভিয়েনা ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি ইয়েমেনে বাস ও ট্রাকে বিমান হামলায় নিহত ২৬, পাল্টাপাল্টি দোষারোপ রাজাপুরে মাদকবিরোধী অভিযান, যুবকের দেড় বছরের জেল মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, নবজাতকের দায়িত্ব নিল সমাজসেবা নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে মিন্টু-রাজীব জয়ী ঝিনাইদহে নিহত ৫২ পরিবার পেল ৫ লাখ টাকা করে গাজায় সন্তান জন্মদানের সুযোগ বাধাগ্রস্ত করছে ইসরাইল, অভিযোগ অ্যামনেস্টির লালমোহনে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, স্কুলশিক্ষককে হামলার অভিযোগ আমিরাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১

নিহতদের পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
  • ১৫৪ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘর্ষে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে দেখা করেছন। এ সময় প্রধানমন্ত্রী তাদের স্বান্তনা দেন।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিহত আবু সাঈদের পরিবারের সদস্যসহ ৩৪টি পরিবারের সদস্য প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন।

নিহতদের পরিবারের সদস্যরা শেখ হাসিনার কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় প্রধানমন্ত্রীও আবেগ সংবরণ করতে ব্যর্থ হন। নিহতদের পরিবারের সদস্যদের কথা শুনে প্রধানমন্ত্রীর অশ্রু গড়িয়ে পড়ে।

অশ্রুসিক্ত প্রধানমন্ত্রী তাদের সান্ত¡না দিয়ে বলেন, ‘আমাকে দেখেন, আমি অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি।’

তাদের পাশে আছেন উল্লেখ করে শেখ হাসিনা আরো বলেন, তাদের মতো স্বজন হারানোর বেদনা তিনিও বহন করছেন।

তিনি আরো বলেন, ‘ আমি আপনাদের ব্যথা বুঝতে পারছি। এটা আমার দুর্ভাগ্য যে আমাকে আপনাদের অশ্রু দেখতে হচ্ছে।’ এ সময় গণভবনে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সেখানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সচিব মোহাম্মদ সালাহউদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যরা গতকাল রংপুর থেকে ঢাকায় এসে গণভবনে আসেন।

গত ১৬ জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বিআরইউ) দ্বাদশ ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ মারা যান।

এর আগে গত ২৬ জুলাই নিহত আবু সাঈদের পরিবারকে সঞ্চয়পত্র ও আর্থিক সহায়তা প্রদান করেন বিআরইউআর প্রশাসন। রংপুরের পীরগঞ্জে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল তার বাবা-মায়ের কাছে ৭ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিহতদের পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান

আপডেটের সময় ০৬:৫৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪