ভিয়েনা ১২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ

নির্বাচনে শেষ পর্যন্ত থাকছি কি না এখনই বলতে পাচ্ছি না : জি এম কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
  • ৮৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘নির্বাচনে শেষ পর্যন্ত থাকছি কি না এখনই বলতে পাচ্ছি না। উই হ্যাভ ওয়েট এন্ড সি আপ টু দ্য লাস্ট, শেষ পর্যন্ত দেখব নির্বাচনে থাকব কি না।’

সোমবার (১ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনি এলাকা রংপুর নগরীর কাছারী বাজার এলাকায় গণসংযোগকালে এ কথা বলেন তিনি।

জি এম কাদের অভিযোগ করেন, সারা দেশে জাতীয় পার্টির প্রার্থীদের ওপর অন্যায় ও অত্যাচার করা হচ্ছে। এ কারণে দু-এক জায়গায় জাতীয় পার্টির প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন।

জাপা চেয়ারম্যান বলেন, অন্যায়-অত্যাচার যতই হোক, এসব অন্যায়-অত্যাচার সহ্য করার একটা রাজনৈতিক সদিচ্ছাও থাকতে হবে। যারা নির্বাচন থেকে সরে যাচ্ছেন এটা তাদের জন্য রাজনৈতিক জীবনে কলঙ্ক হয়ে থাকবে। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ কারো অর্থের অভাব হতে পারে কিংবা হুমকির কারণেও হতে পারে।

জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘অনেক সময় অনেক প্রার্থী নির্বাচনের শেষ পর্যন্ত থাকেন না। এ ক্ষেত্রে কেউ আনুষ্ঠানিক ঘোষণা দেন, আবার কেউ এমনিতেই চলে যান। যাঁরা নির্বাচন করতে চান না, আমি তো তাঁদের জোর করে করাব না। এটা তাঁদের অধিকার।’

শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জি এম কাদের বলেন, ‘অপেক্ষা করছি, নির্বাচনে শেষ পর্যন্ত থাকছি কি না এখনই এটা বলতে পাচ্ছি না। উই হ্যাভ ওয়েট এন্ড সি আপ টু দ্য লাস্ট, শেষ পর্যন্ত দেখব নির্বাচনে থাকব কি না।’

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাচনে শেষ পর্যন্ত থাকছি কি না এখনই বলতে পাচ্ছি না : জি এম কাদের

আপডেটের সময় ০৮:৫৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪