ভিয়েনা ১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি ইয়েমেনে বাস ও ট্রাকে বিমান হামলায় নিহত ২৬, পাল্টাপাল্টি দোষারোপ রাজাপুরে মাদকবিরোধী অভিযান, যুবকের দেড় বছরের জেল মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, নবজাতকের দায়িত্ব নিল সমাজসেবা নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে মিন্টু-রাজীব জয়ী ঝিনাইদহে নিহত ৫২ পরিবার পেল ৫ লাখ টাকা করে গাজায় সন্তান জন্মদানের সুযোগ বাধাগ্রস্ত করছে ইসরাইল, অভিযোগ অ্যামনেস্টির লালমোহনে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, স্কুলশিক্ষককে হামলার অভিযোগ আমিরাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১

নিউজিল্যান্ডে প্রথমবার শনাক্ত হলো এইচ৫ বার্ড ফ্লু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৩৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৮৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : নিউজিল্যান্ডে প্রথমবারের মতো এইচ৫ বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। বুধবার দেশটির কর্মকর্তারা জানান, ওয়েলিংটনের একটি সৈকতে পাওয়া পরিযায়ী সামুদ্রিক পাখির শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

এইচ৫ বার্ড ফ্লু বিশ্বজুড়ে গৃহপালিত পাখি ও বন্য পাখির মধ্যে গুরুতর অসুস্থতা এবং ব্যাপক মৃত্যুর কারণ হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

নিউজিল্যান্ডের জৈব নিরাপত্তা মন্ত্রী অ্যান্ড্রু হগার্ড বলেছেন, ‘ওয়েলিংটনের পেটোন সৈকতে একটি বাদামি স্কুয়া সামুদ্রিক পাখি পাওয়ার পর ওই পাখিটি এইচ৫ বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। ফলে নিউজিল্যান্ডবাসীকে সতর্ক থাকতে বলা হচ্ছে।’

তিনি বলেন, বন্য পাখিদের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ার বা ব্যাপক সংখ্যক বন্য পাখি মারা যাওয়ার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

প্রতিবেশী অস্ট্রেলিয়া দীর্ঘদিন ধরে এইচ৫ ভাইরাসমুক্ত একমাত্র মহাদেশীয় ভূখণ্ড হিসেবে পরিচিত ছিল। তবে, গত জুনে দেশটিতে প্রথমবার এই ভাইরাস শনাক্ত হয়। এরপর অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ ১৪টি সংক্রমণের ঘটনা জানিয়েছে।

নিউজিল্যান্ডের কর্তৃপক্ষ দেশটির সবচেয়ে বিপন্ন পাঁচটি পাখি প্রজাতি—কাকাপো, তাকাহে, শোর প্লোভার, ব্ল্যাক স্টিল্ট এবং অরেঞ্জ-ফ্রন্টেড প্যারাকিট—রক্ষায় প্রজননকারী পাখিদের টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে।

মানুষ বসবাস শুরু করার আগে নিউজিল্যান্ডে কোনো স্তন্যপায়ী প্রাণী ছিল না। দেশটির অনেক অনন্য পাখি প্রজাতি, যেমন কিউই, উড়তে সক্ষম নয়।

কর্তৃপক্ষ জনগণকে তিনটি বা তার বেশি অসুস্থ পাখির দল দেখতে পেলে তা জানানোর জন্য অনুরোধ করেছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিউজিল্যান্ডে প্রথমবার শনাক্ত হলো এইচ৫ বার্ড ফ্লু

আপডেটের সময় ০৯:৩৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬