ভিয়েনা ০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড ঢেউ, বন আর লাল কাঁকড়ায় পর্যটনের অপার সম্ভাবনা ভোলার দক্ষিণাঞ্চলে গাজায় ইসরাইলি হামলা ও গুলিতে নিহত ৪ ১৮ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

নাশকতার অভিযোগে দীপ্ত টিভির সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁসহ আটক ৩

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
  • ১১০ সময় দেখুন

সাতক্ষীরা প্রতিনিধি: নাশকতার অভিযোগে দীপ্ত টিভির সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁসহ তিন জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ জানুয়ারি) রাতে দেবহাটার খলিশাখালী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক রঘুনাথ খাঁ সাতক্ষীরা শহরের কাঠিয়া এলাকার মৃত মদনমোহন খাঁর পুত্র এবং ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বাংলা ৭১ পত্রিকা ও দীপ্ত টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে কর্মরত। আটক অন্য দুই জন  হলেন, দেবহাটা উপজেলার ঢেবুখালী গ্রামের ফজর আলীর পুত্র রেজাউল ইসলাম এবং একই উপজেলার চালতেতলা এলাকার নওশের আলীর পুত্র লুৎফর রহমান।

এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল ইসলাম জানান, দেবহাটার খলিশাখালি এলাকায় ভূমি নামধারীদের সাথে যোগাসাজসে বোমা ফাটিয়ে নাশকতার পরিকল্পনা করছিল খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। এ ঘটনায় দেবহাটা থানার উপ পরিদর্শক লালচাঁদ মিয়া বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।

এদিকে, রঘুনাথ খাঁ’র স্ত্রী সুপ্রিয়া রানী দাবি করেন, সংবাদ সংগ্রহে সোমবার সকালে সাংবাদিক রঘুনাথ খাঁ একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে দেবহাটার খলিশাখালী এলাকায় যান। সেখান থেকে ফিরে আসার পর সাতক্ষীরা শহরের ডে নাইট কলেজ মোড় থেকে তাকে আটক করা হয়।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাশকতার অভিযোগে দীপ্ত টিভির সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁসহ আটক ৩

আপডেটের সময় ০৪:২৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩