ভিয়েনা ০৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

নাজিরপুরে ডাকাত আতংকে রাতভর মাকিং

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • ১১১ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে ডাকাত আতংকে রাতভর মাকিং সহ পাহারা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২৭ নভেম্বর) রাতভর এমন আতংক ছড়িয়ে পরে উপজেলা ঝুড়ে। এ সময় উপজেলার বিভিন্ন মসজিদের মাইকে ও স্থানীয় বিভিন্ন গ্রামে গ্রামে পাহারা চলে।

উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মো. অলিউল্লাহ বলেন, রবিবার রাত ১০টার দিকে হঠাৎ করে স্থানীয়দের মাঝে ডাকাত আতংক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সচেতন করতে সকল মসজিদে মাইকিং করা সহ মোবাইলের মাধ্যমে সচেতন করা হয়। গ্রামের নারী-পুরুষ রাতভর জেগে থেকে দল করে পাহারা দেন।

উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের পশ্চিম ছোট বুইচাকাঠী গ্রামের মো. আল আমীন হাজরা জানান, রাত সাড়ে ৯টার দিকে গ্রামে ডাকাত ঢুকতে পারে বলে একে অপরকে রাতে সজাগ থাকার জন্য ফোন দিয়ে তাগিদ দিচ্ছেন। পরে ওই রাতে গ্রামের লোকজন দল বেঁধে পাহারা দিয়েছেন।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির ডাকাত আতংকের খবর নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে এমন একটি গুজব ছড়িয়ে পড়ে। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে রাতে উপজেলার বিভিন্ন স্থানে গ্রæপ করে থানা পুলিশ সহ স্থানীয়দের দিয়ে পাহারার ব্যবস্থা করা হয়।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে ডাকাত আতংকে রাতভর মাকিং

আপডেটের সময় ০৮:০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২