ভিয়েনা ০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে আহত ও ঘর-বাড়ি ভাংচুর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫২:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
  • ১৪৯ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. সেকেন্দার আলী শিকদার (৬০) নামের এক বৃদ্ধকে  কুপিয়ে  ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করেছেন প্রতিপক্ষের লোকজন।

এসময় ওই  বাড়ির বসত ঘর ভাংচুর করেন হামলাকারীরা। গুরুতর আহত ওই বৃদ্ধকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে।আহত সেকেন্দার আলী শিকদার ওই গ্রামের মৃত আব্দুল হাকিম শিকদারের ছেলে।

আহত হাকিম শিকদারের ছেলে মো. হাসিবুল ইসলাম জানান,  ওই দিন  সকাল ৭টার দিকে তার পিতা নিজ বাড়ির উঠানে ধানের খর শুকাতে রোদে দিচ্ছিলেন।এসময় বাড়ির পাশের আলমগীর শিকদার বনু ও তার লোকজন  দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ বাড়িতে আক্রমন চালিয়ে বসত ঘর ভাংচুর করে।এ সময় পিতা সেকেন্দারকে কুপিয়ে ও মা ফিরোজা বেগমকে পিটিয়ে আহত করে। জমি দখলের জন্য তারা দীর্ঘ দিন ধরে তাদের উপর বিভিন্নভাবে অত্যাচার করে আসছে।

এ ব্যাপারে থানার অফিসার ইন চার্জ (ওসি, তদন্ত) মো. মাহিদুল ইসলাম জানান, খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা কার হলে তাদের পাওয়া যায় নি।তবে স্থানীয় ইউপি সদস্য মো. ইলিয়াস শিকদার জানান, এমন হামলার খবর শুনেছি, খবর শুনে সেখানে যাওয়ার কালে আহত বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিতে দেখি  ।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে আহত ও ঘর-বাড়ি ভাংচুর

আপডেটের সময় ০৭:৫২:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১