ভিয়েনা ০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

নয়াপল্টনে মহাসমাবেশের ‘অনুমতি পাচ্ছে’ বিএনপি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:২৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
  • ১০৩ সময় দেখুন

আগামী শনিবার ২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশের ‘অনুমতি পেতে যাচ্ছে’ বিএনপি

ইবিটাইমস ডেস্কঃ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে ডিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তার সূত্রে বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যম জানতে পেরেছে। সূত্রে বলা হয়,নয়াপল্টনে সমাবেশের ‘অনুমতি পাচ্ছে’ বিএনপি। আগামী ২৮ অক্টোবর শনিবার বিএনপিকে তাদের পছন্দের জায়গায় সমাবেশ করতে দেওয়ার ‘প্রাথমিক সিদ্ধান্ত’ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে আনুষ্ঠানিকভাবে এখনও অনুমতি দেওয়া হয়নি।

উক্ত কর্মকর্তা সংবাদ মাধ্যমকে আরও জানান, বিএনপি লিখিতভাবে আমাদের তাদের সমাবেশের পরিকল্পনা জানিয়েছে। ডিএমপি তাদের কথার ওপর আস্থা রেখে তাদের পছন্দের জায়গায় সমাবেশ করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল শুক্রবার (২৭ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হতে পারে বলেও জানান উক্ত কর্মকর্তা।

ডিএমপি সূত্র জানায়, পছন্দের জায়গায় সমাবেশ করতে বিএনপি ও পুলিশের মধ্যে চিঠি চালাচালির পর তাদের পছন্দের জায়গায় সমাবেশ করতে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের বিভিন্ন শর্তসাপেক্ষে তাদের এ অনুমতি দেওয়া হতে পারে। তবে বিশৃঙ্খলা করলে পুলিশ সর্বোচ্চ কঠোর হবে।

বুধবার বিকল্প দুটি ভেন্যুর নামসহ ৭টি তথ্য চেয়ে বিএনপিকে চিঠি দেয় পুলিশ। পরে বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে পুলিশের চিঠির চাওয়া সব তথ্য দেওয়া হয়।

আগামী ২৮ অক্টোবর শনিবার বিকেলে ঢাকার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই সরকার ও পুলিশ প্রশাসনকে আশ্বস্ত করেছে যে,বিএনপির এই
মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ। তিনি সরকারি দলের বিভিন্ন নেতৃবৃন্দের বিএনপির রাজপথ দখলের হুমকি হামকির বক্তব্যের উত্তরের জবাবে উপরোক্ত বক্তব্য
দেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নয়াপল্টনে মহাসমাবেশের ‘অনুমতি পাচ্ছে’ বিএনপি

আপডেটের সময় ০৯:২৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩