ভিয়েনা ০৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

নদীতে মিলছে না কাঙ্খিত ইলিশ, জেলে পাড়ায় চরম হতাশা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
  • ১০৮ সময় দেখুন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনের মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দেখা দিয়েছে ইলিশ সংকট। টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে গিয়েও কাঙ্খিত ইলিশ না পেয়ে চরম হতাশা নিয়ে ঘাটে ফিরছেন এ উপজেলার জেলেরা।

উপজেলার কয়েকটি মৎস্য ঘাটের জেলেদের সঙ্গে কথা বলে জানা জায়, গত ১৪-১৫ দিন ধরে নদী ও সাগরে তেমন ইলিশ নেই। সারাদিন জাল বেয়েও কাঙ্খিত ইলিশ মিলছে না। ইলিশের প্রধান প্রজনন সময়ে ২২ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে গত ২৮ অক্টোবর থেকে নদী ও সাগরে ইলিশ ধরা শুরু হয়। সেসময় কয়েক দিন জেলেদের জালে ইলিশ ধরা পড়ে।

মৎস্যবিভাগ সূত্রে জানা যায়, নদীতে পলি জমায় দিন দিন নদী ভরাট হয়ে যাচ্ছে। কোথায় আবার ডুবোচর জেঁগে উঠেছে, তাই  সাগর থেকে নদীতে আসতে পারছে না ইলিশ। বাধা পেয়ে এসব মাছ দিক পরিবর্তন করছে।

লালমোহনের বাত্তিরখাল মাছ ঘাটের জেলে মনির মাঝি, কাঞ্চন মাঝি ও মফিজ মাঝি জানান, অবরোধের পর আমরা ঝাঁকে ঝাঁকে ইলিশ পেয়েছি। তবে এখন আর নদীতে সেই পরিমাণ ইলিশ পাচ্ছি না। নদীতে গিয়ে তেলের খরচও না উঠায় আমাদের সঙ্গের অনেক জেলেই মাছ ধরতে যাচ্ছে না।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল কদ্দুস বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বর্তমানে জেলেদের জালে ইলিশ কিছুটা কম পাওয়া যাচ্ছে। তবে এ সমস্যা বেশি দিন থাকবে না। দ্রুত সময়ের মধ্যে জেলেরা আবার তাদের কাঙ্খিত ইলিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ভোলা /ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নদীতে মিলছে না কাঙ্খিত ইলিশ, জেলে পাড়ায় চরম হতাশা

আপডেটের সময় ০৮:৩৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২