ভিয়েনা ০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের নতুন ঘোষণা, আবেদন যেভাবে কৃষি অধিদপ্তরের প্রকল্প পরিচালককে ‘থাপ্পড়ের হুমকি’, টেন্ডার নিয়ে বিরোধ লালমোহনে নানা আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন লালমোহনে শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা, অংশ নিল ২০০ শিক্ষার্থী ঝালকাঠিতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণ, সুযোগ পাবেন ৮০ জন রাজাপুরে প্রধান শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন কাঁঠালিয়ায় সাংবাদিক আমির খসরুর স্মরণে সভা ও দোয়া মাহফিল দায়িত্বের বাইরে গিয়ে পরিবেশ রক্ষায় কাজ করতে হবে: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর, কাল থেকে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

দুর্গাপূজায় ঝিনাইদহে মন্দিরের সার্বিক নিরাপত্তায় র‌্যাব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭৪ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাব-৬। জেলার বিভিন্ন পূজামন্ডপ ও মন্দিরের নিরাপত্তা জোরদার করেছে তারা। মঙ্গলবার বিকেলে শহরের হামদহ,বারোয়ারী,জোড়াপুকুর ও পাগলাকানাই মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেছে ঝিনাইদহ র‌্যাব-৬।
র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান,ধর্মীয় উৎসব ঘিরে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেজন্য কঠোর অবস্থানে রয়েছে তারা। জেলার পূজামন্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও প্রশাসনসহ সমন্বিতভাবে কাজ করছে র‌্যাব। পূজামন্ডপ ঘিরে সাদা পোশাকের পাশাপাশি সশস্ত্র টহল বাড়ানো হয়েছে। অন্যদিকে পূজা উদযাপনকে কেন্দ্র করে নিরাপদ পরিবেশ বজায় রাখতে স্থানীয় জনগনকেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের নতুন ঘোষণা, আবেদন যেভাবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দুর্গাপূজায় ঝিনাইদহে মন্দিরের সার্বিক নিরাপত্তায় র‌্যাব

আপডেটের সময় ০৩:৩৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫