ভিয়েনা ১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী

দীর্ঘ আড়াই মাস পর খোলা হয়েছে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • ১১৪ সময় দেখুন

বাংলাদেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয় আড়াই মাস বন্ধ থাকার পর পুনরায় খুলছে

ইবিটাইমস ডেস্কঃ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টা ৪২ মিনিটের দিকে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী কার্যালয়ের কলাপসিবল গেট খুলে দেন। এরপর তারা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপার্সন খালেদা জিয়ার নামে বিভিন্ন স্লোগান দিয়ে কার্যালয়ে প্রবেশ করেন।

এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে এক সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, “তালা ভেঙে আমরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেছি। ২৮ অক্টোবর সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৃশংস অভিযানের মাধ্যমে সমাবেশ বানচাল করা হয়েছিল, পরে পুলিশ অফিসে তালা ঝুলিয়ে দেয়।”

উল্লেখ্য, ২০২৩ সালের ২৮ অক্টোবর নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সমাবেশ পণ্ড হয়ে যায়। ওই দিন থেকে কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলতে দেখা যায় এবং কার্যালয়ের পাশে এত দিন পুলিশের অবস্থান ছিল।

এ ছাড়া, সংঘর্ষের ঘটনায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়। তাঁদের প্রায় সকলেই এখন কারাগারে আছেন।

এ অবস্থায় গত ৭ জানুয়ারি বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন বিএনপিসহ সমমনা রাজনৈতিক দল সমূহ বর্জন করেছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দীর্ঘ আড়াই মাস পর খোলা হয়েছে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়

আপডেটের সময় ০৭:৪০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪