ভিয়েনা ০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর ডাবলিনে বর্ণাঢ্য আয়োজনে বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ডের অভিষেক মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ চরফ্যাশনে সুপারি বাগান থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন, হুইল চেয়ার বিতরণ লালমোহনে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

তালেবানদের স্বীকৃতি দেবে না ইইউ,তবে জনগণের জন্য আর্থিক সাহায্য অব্যাহত রাখবে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
  • ১১৮ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্কঃ তালেবানদের স্বীকৃতি দেবে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শনিবার ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়ন এ ঘোষণা দিয়েছেন।

স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছেন ইইউ  প্রধান তালেবানের সাথে কোনো রাজনৈতিক  আলোচনাতেও বসবেন না বলে পরিষ্কার জানিয়েছেন। অবশ্য তিনি আফগানিস্তানে মানবিক সাহায্যের পরিমাণ বাড়ানোর প্রস্তাব দেবেন বলে জানিয়েছেন উরসুলা।

তিনি বলেছেন, চলতি বছর ইইউ আফগানিস্তানে মানবিক সহায়তার জন্য ৬ কোটি ৭০ লাখ ডলার বরাদ্দ রেখেছিল। বর্তমান পরিস্থিতি বিবেচনায় দেশটিতে সহায়তার অর্থ আরও বাড়ানোর প্রস্তাব দেওয়া হতে পারে। ইইউ কমিশনের প্রধান জানান, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা, সংখ্যালঘুদের প্রতি ভালো আচরণ এবং নারী ও কিশোরীদের অধিকারকে শ্রদ্ধা প্রদর্শনের ওপর ইইউর উন্নয়ন অনুদান নির্ভর করে।

তিনি আরও বলেন, ‘আমরা হয়তো তালেবানের কথা ভালোভাবে শুনতে পারব। তবে আমরা শেষ পর্যন্ত তাদেরকে তাদের কাজের উপর ভিত্তি করে মূল্যায়ণ করব।’ ইইউ নির্বাহী প্রধান উরসুলা আফগানিস্তান থেকে বিতাড়িত ইইউ প্রতিষ্ঠানের আফগান কর্মীদের জন্য স্পেনের মাদ্রিদে একটি সংবর্ধনা কেন্দ্র পরিদর্শন করার পর একথা বলেন।

ইইউর একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, তিনি আফগানিস্তানের জন্য আরও অতিরিক্ত ৫৭ মিলিয়ন ইউরো মানবিক সহায়তায় বৃদ্ধির প্রস্তাব করবেন যা কমিশন এই বছর আফগানিস্তানের জন্য বরাদ্দ করেছিল। উরসুলা বলেন, ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন সহায়তা মানবাধিকারের প্রতি শ্রদ্ধা, সংখ্যালঘুদের সঙ্গে ভালো ব্যবহার এবং নারী ও মেয়েদের অধিকারের প্রতি শ্রদ্ধার সাথে জড়িত।

তিনি আরও বলেন, ইইউ কমিশন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলিকে তহবিল প্রদানের জন্য অনুরোধ করবেন যা,আফগানিস্তানের নতুন শরণার্থীদের পুনর্বাসনে সহায়তা করবে এবং তিনি আগামী সপ্তাহে  জি-৭ সভায় পুনর্বাসনের বিষয়টি উত্থাপন করবেন বলে জানিয়েছেন।

তিনি বলেন,২০১৫ সালে যখন এক লাখেরও বেশি অভিবাসী ইইউতে এসেছিল তখন তাদের বেশিরভাগই সিরিয়া, আফগানিস্তান এবং ইরাক থেকে এসেছিল।

ইইউতে শরণার্থীদের আগমনের সংখ্যা হ্রাস করেছে তুরস্কের সাথে একটি চুক্তির জন্য,যা তুরস্কে আশ্রয় প্রার্থীদের আবাসনের জন্য ইইউ তহবিল গ্রহণ করেছিল।

কবির আহমেদ/ ইবিটাইমস

জনপ্রিয়

লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তালেবানদের স্বীকৃতি দেবে না ইইউ,তবে জনগণের জন্য আর্থিক সাহায্য অব্যাহত রাখবে

আপডেটের সময় ০৭:৪৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১